তারেক ভাইকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতার

0
99
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের সাধারণ নির্বাচনে তারেক রহমানের বিএনপি বড় জয়ের পথে, ভোটের ফলাফলে স্পষ্ট হতেই অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন,বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার ভাল সম্পর্ক ছিল।

হাসিনা সরকারের পতনের পর পালাবদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ বরাবর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কাছে। দেশভাগ হওয়ার পরেও দুই বাংলাকে ঘিরে দু’পারের মানুষের আবেগ লক্ষণীয়। শুধু ইতিহাসের বিচারে নয়, রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেও দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য বেশ গুরুত্বপূর্ণ।