আপ-কে না হারালে দিল্লিতে বাঙালিরা সঙ্কটে : সুকান্ত 

0
202
ছবি সৌজন্যে : এক্স
অরবিন্দ কেজরিওয়ালকে না পরাস্ত করলে দিল্লিতে বাঙালিদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। বাঙালি সমাজের মকর সংক্রন্তি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুদমার।
তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি ও দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কোনও ফারাক নেই, সেখানেও বাঙালিদের সূর্য্য অস্তমিত হয়ে চলেছে, আর দিল্লিতেও বাঙালিদের অস্তিত্বে মুছে ফেলতে চাইছে শাসকদল আপ। তবে বিজেপি বিধানসভা নির্বাচনে জয়ী করে আপ-কে পরাজিত করলে বাঙালিদের সুদিন ফিরবে। সুকান্ত-র আরও মন্তব্য, ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতিগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাঙালি, কিন্তু সেই বাঙালি জাতিই সবসময় অন্য ধর্ম-বর্ণের মানুষদের আশ্রয় দিতে গিয়ে নিজেদের সর্বনাশ করেছে এবং কেউ একত্রে থাকতে পারেনি। এদিকে, দিল্লিতে বাঙালিদের অবস্থা ক্রমাগত খারাপ হওয়া নিয়ে আপ-র সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি সাংসদের অভিযোগ, দিল্লির বর্তমান শাসকদল আম আদমি পার্টির সদস্যরা রাজধানীতে বসবাসকারী বাঙালিদের চূড়ান্ত অপমান করেছেন। তাঁরা দিল্লির বাঙালিদের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তুলনা করছেন! যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
জ্যোতির্ময় তাঁর চিঠিতে লিখেছেন, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ড ঢুকে পড়া এই বাংলাদেশিরা মূলত ইসলাম ধর্মাবলম্বী। তাঁদেরকে কখনই ভারতীয় বাঙালিদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।