গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অন্য দল সরকার গড়লে ১০৭ বিধায়কের পদত্যাগ, হুঁশিয়ারি বিজয়ের 

    অন্য দল সরকার গড়লে ১০৭ বিধায়কের পদত্যাগ, হুঁশিয়ারি বিজয়ের 

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স
    তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তামিলাগা ভেট্টি কাজাগম টিভিকে প্রধান অভিনেতা  বিজয়কে কোনও আশ্বাস দেননি রাজ্যপাল।
    এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গুঞ্জন শুরু হয়েছে, বিজয়কে ঠেকাতে দ্রাবিড় রাজনীতির ‘চিরশত্রু’ দুই দল — এমকে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে হাত মেলাতে পারে।
    এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল টিভিকে-কে সুযোগ না দেন, তবে তাঁদের ১০৭ জন বিধায়ক পদত্যাগ করবেন। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি।