আঘাত হানলে, আরও বড় প্রত্যাঘাত : প্রধানমন্ত্রী  

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাকিস্তান কোনও রকমের আঘাত হানলে, আরও বড় রকমের প্রত্যাঘাত নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের সাফল্য, ভারতীয় বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে কেন্দ্র সরকার। সন্দেহজনক কোনও কিছু দেখলে তা প্রতিহত করতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওকাণ্ডের পর নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার গোলাগুলি বর্ষণ করছে পাক সেনা। অপারেশন সিঁদুরের পর তারা মরিয়া চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা।
সেই কারণেই ভারতের আকাশসীমায় সন্দেহজনক কোনও কিছু দেখলে তা প্রতিহত করার জন্য বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল কেন্দ্র।