গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News বাংলাদেশি-রোহিঙ্গারা বাদ গেলেই চিৎপটাং, মুখ্যমন্ত্রীকে শুভেন্দু

    বাংলাদেশি-রোহিঙ্গারা বাদ গেলেই চিৎপটাং, মুখ্যমন্ত্রীকে শুভেন্দু

    0
    401
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভোটার লিস্ট থেকে বাংলাদেশি, রোহিঙ্গাদের বাদ দিলেই দিদি চিৎপটাং। নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার দিনেই বন্যাত্রাণ, ভুয়ো ভোটার ইস্যুতে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

    ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বাংলা, বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু করছেন শুধু বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচানোর জন্য।

    কারণ এরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। ভোটার লিস্ট থেকে এরা বাদ গেলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। স্লোগান তুলেছেন এবারের নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিতে হবে।