বিজেপি এলে খাদা-বাসস্থান-আশ্রয় কেড়ে নেবে, পাল্টা মমতা

0
41
ছবি সৌজন্যে :ফেসবুক

মাছ-মাংস বন্ধ করার কথা কার্যত অপপ্রচার বলে অমিত শাহ দাবি করলেও বিজেপি ক্ষমতায় এলে খাদ্য, বাসস্থান, আশ্রয় কেড়ে নেবে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি বিজেপি বসন্তের কোকিলের মত, উড়ে যাবে। তখন গান গেয়ে বলতে হবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এরা ৩৬৫ দিন থাকে না। বন্যায় থাকে না। ঝড়-জলেও থাকে না। শুধু সন্ত্রাস দাঙ্গা করে।

সব জায়গায় নাম বাদ দিয়ে মানুষকে অনুপ্রবেশকারী বানাতে চাইছে। সবাইকে সকাল, সন্ধে লাইন দিয়ে প্রমাণ করতে হবে বাংলার লোক।