
বিজেপির কেউ ভোট চাইতে এলে আগে রিপোর্ট কার্ড তা দেখে নেবেন। ঝালদার ইচাগ-কেন্দুয়াডি ১০৮ কুঞ্জ ময়দানের জনসভা থেকে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, বাঘমুন্ডি বিধানসভায় আজ থেকে ১৫ বছর আগে পরিকাঠামোগত অবস্থা বেহাল ছিল। কোনও যোগাযোগের ব্যবস্থা ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর সেই চিত্র পাল্টে গিয়েছে। পথশ্রী প্রকল্পে সেই রাস্তা করে দেওয়া হয়েছে। বিজেপির কেউ ভোট চাইতে এলে তাঁর কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন। এখানকার সাংসদ বিজেপি, তিনি কিন্তু মানুষের হয়ে কোনও কাজ করেননি।
জলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারেন যে ১০ বছরে ৫ পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন সরকার দিয়েছে, তাহলে ২৯১টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করে নেবে।
