গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National সম্মতি না দিলে বিল ফের রাজ্য বিধানসভায় ফেরাতে হবে : সুপ্রিম কোর্ট

    সম্মতি না দিলে বিল ফের রাজ্য বিধানসভায় ফেরাতে হবে : সুপ্রিম কোর্ট

    0
    64
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সম্মতি না দিলে বিল ফের রাজ্য বিধানসভায় ফেরত পাঠাতে হবে। অনির্দিষ্টকাল বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। বৃহস্পতিবার ‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’ মামলায় এমনটাই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
    এর আগে রাজ্যপাল ও রাষ্ট্রপতির জন্য সময়সীমা বেঁধে দিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরেই এই মর্মে রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাখ্যা করতে শীর্ষ আদালতের সামনে সংবিধানের ১৪৩ ধারা অনুযায়ী ১৪টি প্রশ্ন পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাধারণত, কোনও রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে তা ভারতীয় সংবিধানের ২০০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। সংবিধানের ২০১ ধারা অনুযায়ী কোনও বিল রাষ্ট্রপতির কাছে গেলে তাঁর সামনে দু’টি বিকল্প থাকে, হয় ওই বিলে সম্মতি জানানো, অথবা তা নাকচ করে দেওয়া।
    কিন্তু এই কাজের জন্য সংবিধানে রাষ্ট্রপতিকে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তা নিয়েই বার বার বিতর্ক দানা বেঁধেছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছিল তারা বিল স্বাক্ষরের ক্ষেত্রে রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়ার বিরোধী।