বীরভূমে না জন্মালে তাঁকেও বাংলাদেশি বলত : মমতা

0
74
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বীরভূমে না জন্মালে তাঁকেও বাংলাদেশি বানিয়ে দিত। বনগাঁর সভা থেকে এসআইআর-র বিরোধিতায় এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেছেন দেশ হিসেবে বাংলাদেশকে ভালবাসেন। কারণ তাঁদের ভাষা এক। যাঁরা বাংলাদেশি তাঁরা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কী করে বদলাবে। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি অভয় দিয়েছেন বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। তিনি থাকতে কারও গায়ে হাত দিতে দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এসআইআর করতে হবে না সেটা কেউ বলেনি, কিন্তু তারজন্য যেন কোনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। এসআইআর-র করতে ৩ বছর সময় লাগে। সেটা ২ মাসে কিভাবে সম্ভব। প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জোর করেই এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে।