
এরাজ্যে এমনটা হলে তো রাষ্ট্রপতি শাসনের দাবি উঠত। মহাকুন্তে বিপর্যয়ে এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করে বলেছেন ১৪ বছর ধরে যেভাবে সাগর মেলার আয়োজন করা হয়, তা থেকে দিল্লি, উত্তরপ্রদেশের শিক্ষা নেওয়া উচিত। তিনি আরও বলেছেন নিহতের সংখ্যা ১০০ পেরিয়ে গেলেও অস্বাভাবিক কিছু নেই। এরপরই কুম্ভ মেলা নিয়ে যোগী রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি নিয়েই বড় প্রশ্ন তুলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যেভাবে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ নিয়ে সারা দেশে ঢাকঢোল পিটিয়ে পুণ্যার্থীদের নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের সুরক্ষার দিকে কোনওরকম ব্যবস্থা করেনি।
শুধু তাই নয় ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না, হাতে চিরকুট ধরিয়ে দেহ হস্তান্তর করা হচ্ছে। এর থেকেই পরিষ্কার মৃতের সংখ্যা লুকোতে চাইছে উত্তরপ্রদেশ সরকার।
