
যুদ্ধ জিগির খতম পাকিস্তানের। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এই প্রথম ভিন্ন সুর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের। তিনি, ভারত প্রত্যাঘাত থামালে, থামবে পাকিস্তানও।
সংবাদ সংস্থা সূত্রে এমনই দাবি করা হয়েছে।। যুদ্ধ আবহ নিজেই তৈরি করেছিল পাকিস্তান। গত তিনদিন ধরে লাগাতার হামলা করছিল পাকিস্তান। এমনকী শনিবার সকালেও জম্মু-কাশ্মীর, পাঞ্জাব সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান।
ভারত সেই সমস্ত হামলার প্রত্যাঘাত করেছে। এই যুদ্ধ আবহেই শনিবার হঠাৎ উল্টো সুর পাক বিদেশমন্ত্রীর। তিনি বলেছেন পাকিস্তান পিছু হটতে রাজি। ভারত যদি মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয়, তবে তারাও থেমে যাবে।
