
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে উড়িয়ে তাঁর গড় শ্রীরামপুরের বৈদ্যবাটীতে বাইক র্যালি করেছেন সুকান্ত মজুমদার। এসআইআরের প্রতিবাদে তাণ্ডব চালালে কেন্দ্রীয় বাহিনীর গুলির মুখে পড়তে হবে। তার পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ করেছিলেন।
চ্যালেঞ্জ করে বলেছিলেন শ্রীরামপুরে এসে দেখান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈদ্যবাটীতে বাইক র্যালি করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। বালুরঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফুঁ দিয়ে ওড়াতে চেয়েছিলেন। কিন্তু তিনি জিতেই টিকে আছেন, ২০২৯-এও জিতবেন। পুলিশ নিরপেক্ষ হলে ১৫ মিনিটে তৃণমূলের অফিস বন্ধ হয়ে যাবে।
ভাইপোও বেরতে পারবেন না। খোঁচা দিয়ে বলেছেন হাতি-ঘোড়া গেল তল, বাং বলে কত জল। সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০১৯-এ এদের নাম কেউ জানতেন না। নরেন্দ্র মোদী যেদিন থাকবে না এদের খুঁজে পাওয়া যাবে না। বাইট: সুকান্ত-কল্যাণ









