
রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীরজাফরের কথা বেশি গুরুত্ব পায়। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সওকত মোল্লা। তাঁর এই পোস্টে তৃণমূলকেই বার্তা দেওয়া হয়েছে বলে দাবি বিরোধীদের।
জানা গিয়েছে সওকত মোল্লার প্রবল বিরোধী হিসেবে পরিচিত কাশেম সিদিক্কি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ফেসবুকে ইঙ্গিতবাহী পোস্ট দিতে শুরু করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সওকত মোল্লা। ভাঙড়ে কাশেম সিদিক্কি বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন। এমন জল্পনা তৈরি হতেই কদিন আগে আক্রমণের তীব্রতা আরও বেড়েছে সওকতের।
কদিন আগে কাশেমের রুজি রোজগার হচ্ছে না বলে তৃণমূলে যোগ দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যদিও বিতর্ক শুরু হতে সেই পোস্ট মুছে দেন সওকত মোল্লা।
