
প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই বিধানসভা ভোটে লড়বেন। জেলায় ফিরেই ফের বিস্ফোরক হুমায়ুন কবির। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে তিনি যে সরছেন না তা স্পষ্ট করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
তাঁর অভিযোগ দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে গেছে মুর্শিদাবাদের উন্নয়ন। বেলাগাম হুমায়ুন কবিরকে বুধবার শোকজ করেছিল তৃণমূল। বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমায়ুন কবিরকে কম কথা বলা বলে দ্রুত শোকজের জবাব দিতে বলেছেন। এরপরেই শুক্রবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের ৩ পাতার জবাবি চিঠি দিয়েছে হুমায়ুন কবির।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন হুমায়ুন কবির। আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় হুমায়ুন কবিরকে।
