তিস্তা চুক্তি না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ

0
193
If not the Teesta Treaty it is at the door of international law
If not the Teesta Treaty it is at the door of international law
 
তিস্তা জলবণ্টন চুক্তি বন্ধুত্বপূর্ণ ভাবে সম্পন্ন না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জলসম্পদ সংক্রান্ত উপদেষ্টা সইদা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করা উচিত।
তাঁদের আশা ওই চুক্তি দু’পক্ষই বন্ধুত্বপূর্ণ ভাবে কথা বলে মিটিয়ে নিতে পারবেন। আন্তর্জাতিক জলবণ্টন আইন অনুযায়ী নদীর উপরের পার এবং নীচের পার সংলগ্ন দুই দেশের মধ্যে জল ভাগ করে নেওয়ার যে নিয়ম রয়েছে, তা মানা হবে সেই চুক্তিতে। কিন্তু চুক্তি যদি না হয়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্র এবং নিয়মনীতির শরণাপন্ন হতে পারে বলেও জানিয়েছেন রিজওয়ানা। শীতকালে তিস্তা নদীর জলের একটি অংশ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ভারত আর বাংলাদেশের মধ্যে। কিন্তু সেই চুক্তি কখনওই কার্যকর করা সম্ভব হয়নি। তিস্তাচুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের বহু আলোচনা হলেও উত্তরবঙ্গের মানুষের অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।