হামলা বন্ধ হলে ইরান ও থামবে, বার্তা বিদেশমন্ত্রীর

0
105
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েল হামলা থামালে ইরানও হামলা থামাবে, বড় এই দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। গত শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন আরাঘচি। তেহরানে সাংবাদিকদের মুখো হয়ে এই দাবি করেছেন তিনি। তাঁর দাবি, ইরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি হোক না চায় না ইজরায়েল।
এসময় পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাঘচি বলেছেন, তাঁদের দৃঢ় বিশ্বাস পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। তিনিও আরও বলেছেন, যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে ইরানকে বঞ্চিত করতে ইচ্ছুক, তাদের তা করার কোনও অধিকার নেই।
তিনি আরও বলেছেন, আগের দফাগুলোয় আলোচনায় আমেরিকানরা বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল, যা ইরানের কাছে সম্পূর্ণরূপ গ্রহণযোগ্য ছিল না। ইরান নিজেদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবং তাদের একটি পাল্টা প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল। আরাঘচির দাবি, তাঁদের প্রস্তাব আমেরিকার সঙ্গে এটি সর্বাত্ম চুক্তির দরজা খুলে দিতে পারত।