
২০ জানুয়ারির মধ্যে আমেরিকার বন্দিদের হামাস মুক্তি না দিলে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর কথায়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার মধ্যে যদি হামাসের হাতে বন্দি আমেরিকার নাগগিক ফিরে না আসেন, তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে। যা হামাসের জন্য তো বটেই, কারও জন্যই ভাল হবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের একটি শহরে হামলা চালিয়েছিল হামাস। এই হামলার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১ হাজার ১০০ জনের। ২৫০ জন ইজরায়েলি নাগরিককে যুদ্ধবন্দিও করেছিল হামাস। শুধু ইজরায়েলি নাগরিক নন, হামাসের হাতে বন্দি আমেরিকার অনেক বাসিন্দাও।
পণবন্দিদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আবহে ট্রাম্পের হুঁশিয়ারিকে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এর আগে যে বাইডেন প্রশাসনও বন্দিদের মুক্তি নিয়ে সচেষ্ট হলেও শেষমেশ কোনও কাজ হয়নি।






