
রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। সনাতনী সমাজের মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন কেন লাভ জেহাদ, ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন হবে না।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যচারের প্রতিবাদে শুক্রবার শৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল হবে। ১০ তারিখ মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে অবরোধ হবে। ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতাপাঠ, ১৬ তারিখ কলকাতায় মহা সমাবেশ হবে। তিনি আরও বলেছেন ভারতের অর্থনীতি বাংলাদেশের ওপর নির্ভর করে না। ওই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য হয় মাত্র ১১.২৫ বিলিয়ন।
তিনি আরও বলেছেন একদিন পেট্রাপোল বন্ধ করায় ৪০ গাড়ি পেঁয়াজ নষ্ট হয়েছে। এক্সপোর্টার, ইমপোর্টরাও বলছেন ৭ দিন বাংলাদেশ পণ্য আটকে দিলে ইউনূসের চামড়া তুলে দেবেন বাংলাদেশের মানুষই। ভারতের কিছু করতে হবে না।









