শৃঙ্খলা না থাকলে সেই দল এগোয় না, বিস্ফোরক তাপস

0
87
ছবি সৌজন্যে : নিজস্ব

দলে গোষ্ঠীদ্বন্দে নিয়ে এবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তাপস চট্টোপাধ্যায় বলেছেন দলে যদি শৃঙ্খলা না থাকে, তবে সেই দল এগোতে পারে না। তাঁর কথায় দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়।

এর আগে সৌগত রায় দলের অস্বস্তি বাড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন যদি কোনও পার্টি খেলা-মেলা করে যায় তাহলে সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। বরাহনগরে বিজয়া সম্মিলনী থেকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে।

পলিটিক্সটা করবে না। মনে রাখতে হবে ৬ মাস পর নির্বাচন। এখন জেতাটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।