গুলি চললে, গোলা চলবে নির্দেশ প্রধানমন্ত্রীর

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাকিস্তান গুলি চালাবে, পাল্টা গোলা চালাবে ভারত। সূত্রে খবর, সংঘর্ষবিরতির মধ্যে পাকিস্তানের শয়তানির এই ভাবেই জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়াও আর জানা যাচ্ছে, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইন্ডিয়ান আর্মির তরফে এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ওয়েস্টার্ন বর্ডারে সেনার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন বলে পোস্টে লেখা হয়েছে। পাশাপাশি পাকিস্তান কোনও রকম হামলা চালালে সেনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফ্রি হ্যান্ডও দেওয়া হয়েছে।