
ভারতকে হারাতে না পারলে নিজের নাম বদলে দেবেন। দুবাইয়ে মহারণের মধ্যে উত্তাপ বাড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্য। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে শনিবার বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শরিফ। ভাইরাল ভিডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে পাকিস্তান দল কঠিন পরিশ্রম করছে। দিনরাত এক করে খাটছে।
একটা সময় আসবে যখন পাকিস্তান ভারতকে পিছনে ফেলে দেবে। না পারলে নিজের নামই বদলে দেবেন। পাকিস্তানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার কথা বলতে গিয়ে শাহবাজ শরিফ বলেছেন তাঁর সরকার পাকিস্তানকে দারুণ জাযগায় পৌঁছে দেবে। ভারতের থেকেও এগিয়ে যাবে। আর্থিক উন্নয়নকে ছাপিযে যাওয়ার কথা বলতে গিয়ে শাহবাজ শরিফ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
