গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার : আদিত্য

    প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার : আদিত্য

    0
    150
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বলিউডের নতুন ছবি মেট্রো ইন দিনো-র প্রচারে ব্যস্ত অভিনেতা আদিত্য রায় কাপুর। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে।সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন ও প্রেম, বিচ্ছেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। 

    প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কী করেন অভিনেতা,এমন প্রশ্নের জবাবে আদিত্য জানিয়েছেন, তিনি এমন সময় নিজের ঘর গোছাতে পছন্দ করেন। তিনি বলেছেন, হয়তো দাবা খেলেন বা বাথরুম পরিষ্কার করেন।যেভাবেই হোক নিজেকে যেকোনও কাজে নিজেকে ব্যস্ত রাখেন। উল্লেখ্য,এই ছবিতে এক আধুনিক শহুরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠবে। আদিত্য বলেছেন, বর্তমান সময়ে সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে। সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেছেন, তিনি ওল্ড স্কুল। সম্পর্ক মানে শুধুই প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন—সবকিছু মিলিয়েই জীবন।

    অন্যদিকে, বর্তমানে সমাজে প্রচলিত সিচুয়েশনশিপ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেছেন, এসব শব্দ বা ধারণা তার খুব একটা পরিচিত নয়। আদিত্যর মতে, সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান।