
নিজের ওয়ার্ড থেকে বিধানসভায় হারলে আগামী পুরসভা নির্বাচনে কাউন্সিলর ভোটের টিকিট পাওয়া যাবে না। দলের নেতাদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওয়ার্ডে জয় দিতে না পারলে কলকাতার কোনও দাদা কিংবা মন্ত্রীকে ধরে বা কারও পা ধরে আগামী পুরো ভোট টিকিট দেবে না দল। দলীয় প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বলেছেন, প্রথম দফার ভোটের আগে শেষ সাত দিন ইগো সরিয়ে রেখে কাজ করতে হবে।
ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয় ভূমিকা নিয়েও বৈঠকে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেছেন, বিজেপি হারবে জেনেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।







