গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মা-বোনেদের সিঁদুরে হাত দিলে রক্ত ঝরবে : শাহ

    মা-বোনেদের সিঁদুরে হাত দিলে রক্ত ঝরবে : শাহ

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    মা-বোনেদের মাথার সিঁদুর সস্তা নয়। সেদিকে হাত বাড়ালে রক্ত ঝরবে। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ফের একবার কড়া সুরে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    শাহ আরও বলেছেন, ভারত গুলির জবাব গোলায় দেয়। পাকিস্তান ভুলে গিয়েছে এখানে কংগ্রেসের সরকার ১০-১৫ বছর আগে ছিল। এখন সময় বদলে গিয়েছে। এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ওরা উরিতে হামলা করেছিল আর তারপর ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। পুলওয়ামার পালটা চলেছিল এয়ার স্ট্রাইক। এবার পহেলগাঁওয়ে হামলার জবাবে আমরা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির।
    অপারেশন সিঁদুর বিশ্বকে স্পষ্টবার্তা দিয়েছে ভারতের উপর কুনজরে তাকালে তার ভয়াবহ ফল ভোগ করতে হবে।