গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International হাসিনার পরিণতি অন্তর্বর্তী সরকারের, হুঁশিয়ারি বিএনপি-র  

    হাসিনার পরিণতি অন্তর্বর্তী সরকারের, হুঁশিয়ারি বিএনপি-র  

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    নির্বাচন না করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে অন্তর্বর্তীকালীন সরকারের। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

     

     

     বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনও দায়িত্ব নেই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। মানুষ আন্দোলন করেছে তার গণতান্ত্রিক, সাংবিধানিক, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্য। যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে।এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগনের কাছে দায়বদ্ধ থেকে জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার অপেক্ষা করছে।

     

    এ মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে।