গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad অধীর-হুমায়ুনকে চ্যালেঞ্জ অভিষেকের

    অধীর-হুমায়ুনকে চ্যালেঞ্জ অভিষেকের

    0
    18
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    ক্ষমতা থাকলে কেন্দ্রীয় নিরাপত্তার প্রত্যাহার করুন। মুর্শিদাবাদের নওদার সভা থেকে অধীর চৌধুরি, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রয়োজনে রাজ্য সরকার নিরাপত্তা দেবে। তৃণমূলের সাধারণ সম্পাদক আরও বলেছেন অধীর চৌধুরি দিল্লিতে এখনও বাংলো ছাড়েন নি।

    এটা কি সেটিং নয়। এসআইআর-র জন্য মুর্শিদাবাদে ২৭ জনের মত্যু হয়েছে। ৫ বছর ধরে আবাস প্রকল্পে টাকা বন্ধ করেছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু অধীর চৌধুরি একটাও বৈঠক করেননি। তিনি আরও বলেছেন হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে বিভাজন করছে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল হুমায়ুন কবির তাঁদের সঙ্গেই হাত মিলিয়েছেন। খোঁচা দিয়ে বলেছেন যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়ে খেলুন।

    অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পর লাল কার্ড দেখতে হবে। তারপর সারাজীবন মাঠেই ঢোকা বন্ধ হয়ে যাবে। তাঁর দাবি অধীর চৌধুরি, হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। বিজেপিকে রোখার ক্ষমতা একমাত্র তৃণমূলেরই আছে।