
একটি পরিবারের জন্য স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে উপেক্ষা করা হয়েছে।নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী বিহারের জামুইয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী বলেছেন, আদিবাসী ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় অনেক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।আদিবাসী শিল্প ও সংস্কৃতির জন্য বহু ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। রাঁচিতে ভগবান বিরসা মুন্ডার নামে একটি বিশাল মিউজিয়াম তৈরি হচ্ছে।কিন্তু আগে ভারতের আদিবাসী সম্প্রদায় ন্যায়বিচার পায়নি। বহু আদিবাসী নেতা দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আগের সরকারগুলি ইচ্ছাকৃতভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে।শুধুমাত্র দেশের স্বাধীনতা অর্জনের জন্য শুধুমাত্র একটি দল এবং একটি পরিবারকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
শুধু একটি দল এবং একটি পরিবারকে সমস্ত কৃতিত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দেশ যদি একটি পরিবারের কারণে স্বাধীনতা অর্জন করেছিল, তবে বিরসা মুন্ডা কেন উলগুলান আন্দোলন করেছিলে।
ছবি সৌজন্যে : এক্স
