রামায়ণ নিয়ে নাটক, শাস্তি বম্বে আইআইটির ৮ পড়ুয়ার 

0
151
Drama on Ramayana 8 students of Bombay IT
Drama on Ramayana 8 students of Bombay IT

রামায়ণ নিয়ে বিতর্কিত নাটক মঞ্চস্থ করার অভিযোগে আইআইটি বম্বের ৮ পড়ুয়া লক্ষাধিক টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে চার পড়ুয়াকে ১ লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আরও চার পড়ুয়াকে। পাশাপাশি, কয়েক জন পড়ুয়ার উপর হস্টেল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ৩১ মার্চ আইআইটি বম্বের পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল-এ রাহোভান শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা, যা রামায়ণের প্যারোডি বলে অভিযোগ। এরপরেই ওই আট পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন আইআইটি বম্বে কর্তৃপক্ষ। সূত্রের খবর, আইআইটি বম্বের পড়ুয়াদেরই একাংশ ওই আট পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির বৈঠক করেন আইআইটি বম্বে কর্তৃপক্ষ। এরপর তাদের শাস্তি ঘোষণা হয়।