ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী আইআইটি মুম্বইয়ের পড়ুয়া

0
112
ছবি সৌজন্যে : এক্স
খড়গপুর, নয়ডার পর এবার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আইআইটি মুম্বইয়ের চতুর্থ বর্ষের এক পড়ুয়া।
পুলিশ জানিয়েছে বছর ২৬-এর রোহিত সিনহা মেটা সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি দিল্লিতে। শনিবার রাত আড়াইটে নাগাদ আইআইটি মুম্বইয়ের হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। পওয়াই থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় হস্টেলের ছাদে আরেক পড়ুয়া ফোনে কথা বলছিলেন। তাঁর সামনেই ঝাঁপ দেন রোহিত। পওয়াই থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।