দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ

0
224
IIT Madras is the best educational institution in the country
IIT Madras is the best educational institution in the country
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষ স্থানে আইআইটি মাদ্রাজ। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২৪-এর বিচারে সম্প্রতি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
সেখানেই দেখা গিয়েছে যে, এবারও দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে শীর্ষে আইআইটি মাদ্রাজ।এই নিয়ে আটবার ইঞ্জিনিয়ারিং বিভাগে সেরার শিরোপা ধরে রেখেছে আইআইটি মাদ্রাজ। এদিকে, দেশের সেরা আইন বিষয়ক কলেজের তালিকায় স্থান করে নিয়েছে কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স। দেশের সেরা ম‌্যানেজমেন্ট কলেজের তালিকায় পঞ্চম স্থানে আছে আইআইএম কলকাতা। আর দেশের সেরা ১০টি বিশ্ববিদ‌্যালয়ের তালিকায় নবম স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ‌্যালয়।এদিকে, মানের নিরিখে জাতীয় স্তরে আরও পিছিয়ে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রকের র‍্যাঙ্কিং অনুযায়ী ১৫০ নম্বর স্থানে রয়েছে কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি।