‘হাত কেটে নেব’, ভারতকে সিন্ধু হুঁশিয়ারি পাকিস্তান-র 

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
সিন্ধুর জলের ভাগ থেকে যারা বঞ্চিত’ করছে, তাদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক মন্ত্রী মাসুদিক মালিক। ইসলামাবাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, জলের প্রবাহ নিয়ন্ত্রণ করছেন তিনিই।
সিন্ধুচুক্তি নিয়ে এর আগেও একাধিক বার নয়াদিল্লিকে নিশানা করেছে ইসলামাবাদ। তাতেই নতুন সংযোজন ঘটালেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মাসুদিক মালিক। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মালিক বলেছেন, যারা ভাগের জল দাবি করছে, তাদের হাত কেটে নেওয়া হবে।
তার পরেই সিন্ধুর জল আটকানোর জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করে মালিক বলেছেন, নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না। পাক মন্ত্রীর দাবি, চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান তাদের জলের ভাগ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ।  ২০২৫ সালে পহেলগাঁওয়ে হামলার পরে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত।