
আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি হওয়ায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন পিছোল। ২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন বিচারক।
সব ঠিক থাকলে ওইদিন প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে সেদিন সুজয়কৃষ্ণ ভদ্র-র মেডিক্যাল রিপোর্ট দিতে হবে। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী নির্দেশ দেবে আদালত। সোমবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তরা। সোমবার আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেল সূত্রে খবর কালীঘাটের কাকু হার্টের সমস্যায় ভুগছেন।
তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল আদালতে কালীঘাটের কাকুকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন করেন। কিন্তু তাতে আপত্তি তোলে ইডি। এরপরেই বিচারক কলকাতা পুলিশকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন।






