বেআইনি অস্ত্র পাচার!২২ জায়গায় তল্লাশি এনআইএ-র

0
74
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে বিহারের একাধিক জায়গায়। এ বছরের শুরুর দিকে সেই বিষয়ে একটি মামলাও দায়ের হয়েছিল।
এ বার সেই মামলার তদন্তেই বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপ্রদেশ, বিহার এবং হরিয়ানার একাধিক এলাকায় তল্লাশি অভিযানে নেমেছেন এনআইএ -র গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, এই ঘটনায় আগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই সব জায়গার সন্ধান মিলেছে। গোয়েন্দাদের দাবি, এটি একটি সিন্ডিকেটের কাজ।
পরিকল্পিতভাবে একাধিক রাজ্যে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার হয়। স্থানীয় পুলিশের সাহায্যে ওই এলাকাগুলির একাধিক আবাসন, গুদাম এবং ব্যবসায়িক ভবনে হানা দিয়েছেন গোয়েন্দারা। এক গোয়েন্দা জানিয়েছেন, নানান ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, যারা আটক হয়েছে তাদের সঙ্গে সাপ্লায়ারদের আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে।