ডায়মণ্ডে বেআইনি বাজি, মৃত ছাত্র, লেদারকমপ্লেক্সেও

0
194
ছবি সৌজন্যে : নিজস্ব
ভিলেজ পুলিশের বাড়িতে বেআইনি মজুত বাজির মশলায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে ক্লাস এইটের ছাত্রের। ডায়মণ্ডহারবারের বারদ্রোণের বাসিন্দা সৌমিত্র নস্করের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হত।
সৌমিত্র ডায়মণ্ডহারবার থানার ভিলেজ পুলিশ। সেখানেই রবিবার হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয ক্লাস এইটের ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার লেদার কমপ্লেক্সেও রবিবার দুপুরে আগুনে পুড়ে মৃত্যু হযেে যুবকের। লেদার কমপ্লেক্সের শিরীষবাগানের একটি ভাড়াবাড়িতে থাকতেন সুরজিৎ সর্দার নামে এক যুবকের। বন্ধ ঘরে আগুন লেগে যাওয়ায় তিনি বেরতে পারেন নি। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোয় হাত লাগান। পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরেই ঘরের মধ্য থেকে সুরজিতের পোড়া দেহ উদ্ধার হয়। ঠিক কি কারণে আগুন তা জানা সম্ভব হয়নি।
দমকল এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান আগুন লাগার সময় সুরজিৎ সর্দার ঘরে ঘুমিয়ে ছিলেন।