গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Murshidabad দুলাল খুনে জড়িত তৃণমূলের নরেন্দ্র-র অফিসে বুলডোজার চালাল রেল

    দুলাল খুনে জড়িত তৃণমূলের নরেন্দ্র-র অফিসে বুলডোজার চালাল রেল

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূলেরই বহিষ্কৃত নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির অফিস বুলডোজার চালিয়ে ভেঙে দিল রেল।
    অভিযোগ রেলের জায়গা দখল করে অফিস তৈরি করেছিলেন নরেন্দ্রনাথ। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে ল। প্রথমে নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত ক্লাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙা হয় নরেন্দ্রনাথের অফিস। কাউন্সিলর থাকাকালীন ওই অফিস দিয়ে কাজকর্ম পরিচালনা করতেন নরেন্দ্রনাথ। দুলাল সরকার খুনের পর নরেন্দ্রনাথের অফিস ভাঙার জন্য রেলের কাছে আবেদন করেছিলেন কয়েকজন। এরপরেই ইংরেজবাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলি করে খুন করা হয় ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকারকে।
    এই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ ৫ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।