গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অবৈধ দোকান

    হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অবৈধ দোকান

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়া স্টেশন সংলগ্ন গোটা এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকান-স্টল। জবরদখল হটাতেই শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। অবৈধ দোকানদাররা দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা দখল করে রেখেছিলেন বলে অভিযোগ।
    গুমটি, ঠেলাগাড়ি, অস্থায়ী দোকানের ভিড়ে হাঁটাচলাই যেন দায়। এর ফলে ভুগতে হতো নিত্যযাত্রীরা। বড় ব্যাগ, ট্রলি নিয়ে স্টেশনে ঢুকতে গিয়ে অসুবিধায় পড়তেন দূরপাল্লার যাত্রীরাও। এই নিয়ে একাধিক বার অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এতদিন কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ। অবশেষে রাজ্যে পালাবদলের পরে অভিযানে নেমেছে আইওডব্লু এবং আরপিএফ। পথচলতি সাধারণ মানুষের সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে এলাকা ঘিরে ফেলে  আরপিএফ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। শুরু হয় মাইকিং। অবৈধ দখলদারদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্পষ্ট ভাষায় জানানো হয়, যাঁরা হাওড়া স্টেশনের ঢোকার রাস্তা বেআইনি ভাবে দখল করে রেখেছেন, তাঁরা যেন অবিলম্বে নিজেদের ডালা, ঠেলা বা গুমটি সরিয়ে নেন। বেশ কিছুক্ষণ সময়ও দেওয়া হয় তাঁদের।
    কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেই নামে বুলডোজ়ার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি, ডালা। এক ঘণ্টার মধ্যে খালি হয়ে যায় পুরো এলাকা।