ভূতুরে ভোটার : রাজ্যে এনআরসি-র দাবি শুভেন্দু-র

0
153
ছবি সৌজন্যে : নিজস্ব

বারুইপুরে ভূতুরে ভোটার কান্ডের মধ্যে ফের এনআরসি-র দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্রের মত বিজেপি শাসিত রাজ্যগুলো কাজ শুরু করলে এরাজ্যে হবে না কেন।

তাঁর কথায় সব রাজনৈতিক দলগুলোর এনআরসি-র বিরুদ্ধে সরব হওয়া উচিত। শুভেন্দু অধিকারী আরও বলেছেন কীভাবে আনসারুল্লা বাংলা টিমের সদস্য শাদ রাডির নাম উঠেছে ভোটার তালিকা। কিভাবে বাংলাদেশি জঙ্গি ভারতের ভোটার হতে পারে। বারুইপুরের ভোটার তালিকায় শিলিগুড়ি, মালদহের ভোটার ঢুকে পড়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত ৪-৫ জন ভোটারের নাম। পঞ্চায়েতের স্কুটিনিতে ভূতুরে ভোটারের কার্যত পর্দাফাঁস হয়েছে।

গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটারের সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার। চলতি বছরের তালিকায় আচমকাই ভোটারের সঙ্গে বেড়ে হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার। বিষয়টি সামনে আসার পর এনআরসির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।