অবৈধভাবে দখলকৃত কাশ্মীর ফেরাতে হবে : রণধীর

0
108
cছবি  সৌজন্যে : ইউটিউব 

পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর, পাক সেনাপ্রধানের এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীরের অংশ পাকিস্তানকে ভারতকে দ্রুত ফেরত দিতে হবে।বিদেশ মন্ত্রক বলেছে, কোনও বিদেশি জিনিস কী ভাবে কারও ঘাড়ের শিরা হতে পারে? এটা ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পাকিস্তানের সঙ্গে এই অঞ্চলের একমাত্র সম্পর্ক হলো, সেই দেশের অবৈধ ভাবে দখল করা অঞ্চলগুলি ছেড়ে দেওয়া। এর আগে বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তৃতায় পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন বলেন, কাশ্মীর হল ইসলামবাদের গলার শিরা।তাই পাকিস্তানিরা কখনও তাকে ভুলতে পারবে না।

ভারতের সেনার সংখ্যা ১৩ লক্ষের বেশি। তবুও পাকিস্তান তাদের পরোয়া করে না। জঙ্গিরা তো কোন ছার।