গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International আমিই বস্! মাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের 

    আমিই বস্! মাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের 

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্রান্সে জি সেভেন শীর্ষবৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনিই বস্। জি সেভেন-এর সদস্য রাষ্ট্রগুলির প্রধানেরা সকলেই সেখানে ছিলেন।

    বিশ্ব অর্থনীতির নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনের আয়োজন করা হয়েছিল অভ্য়াঁ-লে-ব্যাঁ শহরে। তাতে যোগ দিতে এসে সাংবাদিক এবং রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প নিজেকে বস্ বলেছেন। তবে কিসের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য, খোলসা করেননি। উপস্থিত রাষ্ট্রনেতারাও কেউ তার কোনও প্রতিবাদ করেননি। বরং, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এত দিন যে ইউরোপের নেতারা ট্রাম্পের সমালোচনা করছিলেন, তাঁরাও এ বার সুর নরম করেছেন।এদিকে,জি সেভেন বৈঠকে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ ছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার সময় অধিবেশন কক্ষে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরা। ফ্রান্সে জি সেভেন সম্মেলনে ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রনেতাদের বৈঠক হয়েছে। জি সেভেন সদস্যরাষ্ট্রগুলি একটি যৌথ বিবৃতিও দিয়েছে।

    বুধবারের অধিবেশনের আলোচ্য বিষয় ছিল দুষ্প্রাপ্য খনিজ এবং অর্থনীতির ভারসাম্যহীনতা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়েও জি সেভেন বৈঠকে আলোচনা হয়েছে। তার পরেই নিজেকে বস্ বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।