গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর ইস্যুতে সিজিও অভিযান আইএমএ-র 

    আর জি কর ইস্যুতে সিজিও অভিযান আইএমএ-র 

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি কর কাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার দাবি তুলে চিকিৎসক শান্তনু সেন-র নেতৃত্বে সিজিও কমপ্লেক্স অভিযোন করেছে আইএমএ। সিবিআই অফিসে ডেপুটেশনও জমা দেন তাঁরা।
    দাবি করা হয়েছে, হয় দ্রুত তদন্ত করে বিচার দেওয়া হোক, নাহলে তদন্তভার ফের রাজ্যের হাতে ফিরিয়ে দিক সিবিআই। শান্তনু সেনের বক্তব্য, তদন্তের একটা প্রক্রিয়া থাকে ঠিকই। কিন্তু যেখানে রাজ্যের পুলিশ ৫২-৫৫ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এবং দোষীদের ফাঁসির সাজা হয়, সেখানে এত বড় একটি ঘটনায় সিবিআই-এর মতো প্রতিষ্ঠানের এই তদন্ত প্রক্রিয়া প্রশ্ন তুলেছে। আর জি কর কাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেছে। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায়কেই মূল দোষী হিসেবে চিহ্নিত করেছে সিবিআই।
    এদিকে চার্জশিট জমা দিতে না পারায় ইতিমধ্যে জামিন হয়েছে কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।