সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

0
92
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে ভ্যাপসা গরম কাটছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতা-সহ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি শুরু হতে পারে সোমবার থেকে। আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের সব জেলায়। বৃষ্টি বেশি হতে পারে সোমবার এবং বুধবার। ওই দু’দিন প্রত্যেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, কোথাও আবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সারা সপ্তাহ ধরেই উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।