
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের,আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ইন ২০৫০ সম্মেলনের লাইভস্ট্রিমে আইএমএফ প্রধান বলেছেন, এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে,এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। শুধু তাই নয় সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।এদিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পরেই দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন এবং এরপর ইরানের পাল্টা হামলার ঢেউ শুরু হয়।
সম্পদসমৃদ্ধ এ অঞ্চলের সংঘাতের ফলে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।এই অবস্থায় আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরো বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক।
