অভিবাসী : অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস

0
120
ছবি সৌজন্যে : এক্স
অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত আমেরিকার লস অ্যাঞ্জেলস। জানা গিয়েছে, প্যারামাউন্ট এলাকায় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গারোধী পোশাক ও গ্যাস মাস্ক পরিহিত নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এবার ন্যাশনাল গার্ডের ২ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হচ্ছে। ট্রুথ সোশাল মিডিয়ায় আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি লিখেছেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ করতে না পারেন, যা সবাই জানে যে তাঁরা পারবেন না, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটির সমাধান করবে। দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত।