গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনায় নিরপেক্ষ তদন্ত হচ্ছে: রামমোহন নাইডু

    বিমান দুর্ঘটনায় নিরপেক্ষ তদন্ত হচ্ছে: রামমোহন নাইডু

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। ওই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটের সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বলেই রাজ্যসভায় জানিয়েছেন মন্ত্রী।
    তিনি বলেছেন, এএআইবি স্বচ্ছভাবে তদন্ত করছে। কিন্তু শুধুমাত্র ভারত নয়, পশ্চিমি মিডিয়াতেও একাধিক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। পক্ষপাতদুষ্ট মতামত তলে ধরা হচ্ছে। কিন্তু ভারত শুধুমাত্র তথ্যের ভিত্তিতে তদন্ত করছে। তদন্ত সম্পূর্ণ হলেই রিপোর্ট প্রকাশিত হবে।
    তদন্তে যা কিছু তথ্য পাওয়া গিয়েছে, সেই সমস্ত রিপোর্ট তলে ধরা হবে। তিনি আরও বলেছেন, বিমানে থাকা যাত্রীদের পরিবারকে যে পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, একই পরিমাণ সহায়তা দেওয়া হবে বিমানের ধাক্কায় মৃত মেডিক্যাল হস্টেলের মৃতদের পরিবারকেও।