ছাত্রছাত্রীদের চাকরির জন্য নতুন কোর্সে গুরুত্ব ঃ আশুতোষ

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা, যাদবপুর সহ রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে সিলমোহর দিয়েছেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এরপরেই বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিয়েছেন আশুতোষ ঘোষ। দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আশুতোষ ঘোষ জানিয়েছেন তাঁর প্রায়োরিটি হচ্ছে এমন কিছু নতুন কোর্স আনা যাতে ছাত্রছাত্রীরা বেশি করে চাকরি পায়। এছাড়া ন্যাক করে নেওয়া। পাশাপাশি বেশকিছু ফ্যাকাল্টি রিক্রুট করা। এডুকেশন সিস্টেমে যে চেঞ্জ এসেছে সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করা।
কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন আশিস ভট্রাচার্য, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্ব নিয়েছেন আবু তালেব খান, ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে চন্দ্রদীপা ঘোষ এবং কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উদয় বন্দ্যোপাধ্যায়।