
সাধারণতঃ ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। প্রতিদিনই নানা খাবারের প্রলোভন এসে পড়ে সামনে। তবে কিছু ছোট ছোট অভ্যাস যদি রপ্ত করা যায়, তবে বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যায়। এদিকে রাতের খাবারের পর অনেকেই একটু পানীয় খেয়ে থাকেন, তবে এটি একেবারেই অনুচিত।
এই অভ্যাসে হজম ক্ষমতা ,মেটাবলিজম ধীরে হয় এবং ঘুমের মানও নষ্ট হয়। ফলে ওজন বাড়তে পারে। সেজন্যে একেবারে গলা অবধি খাওয়ার দরকার নেই।পুরো পেট ভরে খাওয়ার বদলে ৮০% ভরে খাওয়ার চেষ্টা করুন। এতে হজম ভালো হয় এবং বাড়তি ক্যালরি শরীরে জমতে পারে না। অন্যদিকে,রাতের খাবারের পর দাঁত মাজা,এই ছোট অভ্যাসটি মস্তিষ্ককে ,আজ আর কিছু খাবার দরকার নেই—এই বার্তা দেয়। ফলে রাতে ঘুমের সময় আবার খাওয়ার প্রবণতা কমে যায়। পাশাপাশি,দিনের শুরুতে প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। এতে সারা দিনে অকারণে খাওয়ার প্রবণতা কমে যায়।
এর বাইরে,দুপুর বা রাতের খাবারের আগে এক বাটি স্বাস্থ্যকর স্যুপ খেয়ে নিন। এতে পরবর্তী মূল খাবারে কম খেয়েই পেট ভরে যাবে। গবেষণায় দেখা গেছে, এমন অভ্যাস ক্যালরি গ্রহণ প্রায় ২০% কমিয়ে দিতে পারে।
