স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ, আলোচনায় বসতে চায় বাংলাদেশ

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধের পর ভারতের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁরা কিছু জানেন না।
যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে দু পক্ষ আলোচনা করে তা মেটানোর চেষ্টা করা হবে জানিয়েছেন তিনি। ভারতের বাণিজ্যমন্ত্রক সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এদেশের কোনও স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ঢকতে দেওয়া হবে না।
কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফল, ফলের স্বাদযুক্ত কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনও স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না।