স্বচ্ছতা-আতিথেয়তায় মুগ্ধ, মোদীর কলকাতা প্রশংসা

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

কলকাতা সফর শেষে শহরবাসীর প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন কলকাতার মানুষের আতিথেয়তা এবং নাগরিক কর্তব্যের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন এই প্রাণবন্ত শহরে যোগ দিবস উদযাপন করতে পারা অত্যন্ত সম্মানের বিষয়। এখানেই শেষ নয়, যোগ দিবসের আগে কলকাতা পুরনিগম ও বিভিন্ন মহলের তরফে শহরজুড়ে যে সাফাই অভিযান চালানো হয়েছিল তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন যোগ দিবসের প্রাক্কালে শহরজুড়ে যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।

একজন নাগরিকের কর্তব্য কীভাবে পালন করতে হয়, কলকাতার মানুষ সেই বিষয়ে দেশবাসীকে বড় বার্তা দিয়েছেন।