আমেরিকায় বন্দি মাদুরো বললেন, ‘হ্যাপি নিউ ইয়ার’

0
127
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পরনে কালো জ্যাকেট। মাথায় টুপি। আর হাতে হাতকড়া। ধীর গতিতে দুই অফিসারের সঙ্গে হেঁটে যাচ্ছেন ভেনেজুয়েলার অপহৃতপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরো!
নিউ ইয়র্কে পৌঁছনোর পর রবিবার বন্দি মাদুরোর কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আটক হওয়ার পর এই প্রথম তাঁকে ওই ভিডিয়োয় কিছু বলতে শোনা গেল। সে সময় তাঁর সঙ্গে থাকা কর্তাদের মাদুরোকে বলতে শোনা যায়, গুড নাইট’, হ্যাপি নিউ ইয়ার! নিউ ইয়র্কে পৌঁছোনোর পরই মাদুরোকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের আমেরিকার মাদক নিয়ন্ত্রক সংস্থা সদর দফতরে।
তবে পুরো যাত্রাতেই তাঁর হাতে হাতকড়া পরানো ছিল বন্দিদের মতোই। মাদুরোকে ডিইএ দফতরে নিয়ে যাওয়ার সময়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনিএস নিউজ। ওই ভিডিয়োয় মাদুরোকে অত্যন্ত শান্ত দেখাচ্ছে। ধীর পায়ে তিনি হেঁটে চলেছেন ডিইএ-র দুই কর্তার সঙ্গে।