১৭ বছর কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ-র ডাক ইমরানের

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তোষাখানা-২ দুর্নীতি মামলায় তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এরপরই পাকিস্তান জুড়ে এ বার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান একটি এক্স পোস্টে এই কর্মসূচির কথা ঘোষণা করে লিখেছেন, তিনি খাইবার পাখতুখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে প্রতিবাদ কর্মসূচির জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন। গোটা দেশ অধিকারের জন্য আওয়াজ তুলুক। তার পরেই ইমরান জানিয়েছেন, পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য বলিদান দিতে প্রস্তুত তিনি! ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন।
জেল থেকে তিনি কী ভাবে সমাজমাধ্যমে পোস্ট করলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকের মতে, তাঁর বয়ান অন্য কেউ পোস্ট করেছেন। ২০২৩ সালে ইমরান খান ক্ষমতা হারান।